1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে গাইবান্ধায় জামায়াতের মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের ১ নম্বর রেলগেটসহ পাঁচটি পয়েন্টে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ৭ উপজেলার জামায়াতের নেতাকর্মীরা অংশ নেয়।

জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাও. জহুরুল হক সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম, অধ্যক্ষ মাও. সাইদুর রহমান, সাইফুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল আমীন, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, শিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা শূরা সদস্য শহীদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমীর মাও. ইব্রাহিম হোসেন, ফুলছড়ি উপজেলা আমীর মাও. সিরাজুল ইসলাম আকন্দ, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আবুল হোসেন নয়া বিএসসি প্রমুখ।

বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরো বলেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জনমতকে অবমূল্যায়ন করছে এবং একদলীয় শাসনের পুণরাবৃত্তি ঘটাচ্ছে। তাই পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণে নির্বাচন আয়োজন এখন জাতীয় দাবী।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!