খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন করা হয়। সেইসাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহা আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা জনস্বাস্থ্য আবাসিক প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু ও গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়কারী পলাশ কুমার দাস প্রমুখ।
সভায় ইউএনও বলেন, অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবানু স্থানান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।