1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটায় বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফুলছড়ি-সাঘাটা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহমুদুন নবী টিটুলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বালাসিঘাট, কালিরবাজার, উদাখালী বাজার সহ বিভিন্ন এলাকায় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক পিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানী, ফুলছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আমির হামজা, ওয়ালিদ শাকিলসহ জেলা ও সদরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে ফুলছড়ি থানা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুন নবী টিটুল।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবী উত্থাপন করেছেন। সেই দাবী সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!