1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও ফটো সেশনেরর জন্য উপজেলা সীমানা প্রাচীরের মধ্যে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তবে দিবসটিতে সীমিত কার্যক্রমের কারণে সচেতনতা তৈরিতে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

১৫ অক্টোবর বুধবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হলেও পলাশবাড়ীতে শুধু নামমাত্র আলোচনা সভার মধ্যেই অনুষ্ঠান সীমাবদ্ধ থাকে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া, কোভিড-১৯সহ নানা সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হলেও সাধারণ মানুষের কাছে এ বার্তা পৌঁছাতে তেমন উদ্যোগ চোখে পড়েনি।

বিশ্ব হাত ধোয়া দিবসকে সফল করতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা প্রয়োজন ছিল। এছাড়া বিদ্যালয়, হাটবাজার ও জনসমাগমস্থলে হাত ধোয়ার প্রদর্শনী, প্রচারণামূলক পোস্টার-ব্যানার বিতরণ, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারণা জোরদার করার কথা থাকলেও এ ধরনের কার্যক্রম দেখা যায়নি।

ফলে দিবসটির মূল লক্ষ্য-জনসাধারণকে হাত ধোয়ার অভ্যাসে উদ্বুদ্ধ করা-সেটি পূরণ হয়নি বলে সচেতন মহলের মন্তব্য। তারা মনে করছেন, দিবসকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তব পদক্ষেপ নিলে হাত ধোয়ার গুরুত্ব জনগণের মধ্যে যথাযথভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!