1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে গাইবান্ধায় র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে দিবসটি পালন করা হয়। এসকেএস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা অংশ নেয়। পরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় দুর্যোগ প্রশমনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর আশরাফুল আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মাহমুদুল হাসান, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির, ফ্রেন্ডশিপের দীবাকর বিশ্বাস, সেভ দ্য চিলড্রেনের ফারুক আহমেদ, ওয়ার্ল্ড ভিশনের প্রকাশ চন্দ্র রায় এবং জিইউকে’র সমন্বয়কারী আফতাব হোসেন।

বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। দুর্যোগপূর্ব প্রস্তুতি, সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!