1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কবুতর উড়ানো হয় ।

পৌর বিএনপির আহব্বায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। পরে বিকেল পৌনে ৩টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। ২টা ৪৫ মিনিটে ভোট গ্রহন শুরু হবে, বিকেল ৫টা ৪৫  মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কাউন্সিলে  নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু। এ রিপোর্ট লেখা ভোট গণনা চলছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!