1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুন্দরগঞ্জে গণসমাবেশ ও গণমিছিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীদের আয়োজনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র আহবানে বৃহস্পতিবার (৯ অক্টোবার) বিকেলে সুন্দরগঞ্জ সরকারি ডিড রাইটার ডিগ্রী কলেজ মাঠ হতে গণমিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে এসে গণসমাবেশে করেন।

জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেলসহ জামিউল ইসলাম জমু. আনোয়ার হোসেন আনোয়ার, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. বিউটি বেগম ও সাধারণ সম্পাদক শিল্পী বেগম প্রমুখ।

বক্তারা অবিলম্ব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তবর্তী সরকারের নিকট জোরদাবী জানান। উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র মাধ্যম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাই চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। গণসাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫ সহস্রাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!