1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গোবিন্দগঞ্জ পৌর এলাকার সরবর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের আহবানে সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম মন্ডল, খন্দকার আমিনুল ইসলাম মন্ডল, আব্দুল করিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম, দেলোয়ার হোসেন, আহসানুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জয়দুল ইসলাম জীবন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-অর্থ সম্পাদক আব্দুল জলিল শেখ, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আমিরুল ইসলাম মন্ডল ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খাইরুল ইসলাম।

সভার শুরুতে জাতীয় পার্টি পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক হিসেবে কাজী ওয়াতিনুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আইয়ুব আলী দায়িত্ব পান। সভা শেষে সর্বসিদ্ধান্তক্রমে সাবেক ছাত্রনেতা ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!