1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন, রংপুরঃ

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বুধবার (৮ অক্টোবর) সকালে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে দলীয় কাজে অংশ নিতে আনিছুর রহমান লাকু ঢাকা থেকে রংপুরের পথে ছিলেন। পথে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রংপুর নগরীর নুরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান লাকু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সালে তিনি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জেলা সম্মেলনে সাধারণ সম্পাদক পদে তিনি প্রার্থী ছিলেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশী ছিলেন আনিছুর রহমান লাকু।

রাজনৈতিক অঙ্গনে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও সংগঠক নেতার প্রতীক, যার অকাল মৃত্যু রংপুর বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!