1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

অ্যান্থ্রাক্স বা তড়কা রোগ নিয়ন্ত্রণে পলাশবাড়ীতে মাংসের দোকানে সচেতনতামূলক অভিযান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ অ্যান্থ্রাক্স বা তড়কা রোগ নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ীতে মাংসের দোকানে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ‘তড়কা রোগে ভীতি নয়, প্রয়োজন সচেতনতা’ এই শ্লোগান নিয়ে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ। অভিযানে ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আব্দুর রউফ মিয়া, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আতাউর রহমান প্রধান ও এআই টেকনিশিয়ান মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় মাংস ব্যবসায়ীসহ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ সংক্রান্ত রোগ নিয়ন্ত্রণে মাংস প্রক্রিয়াজাতকারী, মাংস ব্যবসায়ীসহ জনগণকে অ্যান্থ্রাক্স বা তড়কা রোগের কারণ, সংক্রমণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। পশু জবাইয়ের আগে পশু’র স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অসুস্থ পশু জবাই না করাসহ মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীরভাবে মাটিচাপা দেওয়ার পরামর্শ দেন। যেকোনো পশু’র অসুস্থতার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!