1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাটাইয়ের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

খরববাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংক লুটেরা ও মাফিয়া এস.আলম কর্তৃক অবৈধ ভাবে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধ ভাবে ইসলামী ব্যাংকে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে নিয়োগ বাতিল করে ছাটাইয়ের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ ইসলামী বাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাজহারুল ইসলাম, মিল্লাত হোসেন, এনামুল হক ও ব্যাংক গ্রাহক রেজাউল করিম।

বক্তারা অভিযোগ করেন, এস.আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা-মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবী জানান।

এ মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকুরী প্রত্যাশী ছাত্রবৃন্দ ও মানুষজন অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!