1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সাঘাটায় বজ্রপাতে আজিজ নামের এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের চরে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ ওই গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার  সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের জমিতে ধানের খেত দেখতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাঠেই পড়ে যান।

পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন-প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আব্দুল আজিজ পরিশ্রমী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে দীঘলকান্দী গ্রামবাসী এক গুণী মানুষকে হারাল।

সাঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!