1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সাঘাটায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও সাধারণ সভা

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন (দক্ষিণ সাথালিয়া) ওয়ার্ড কার্যালয় উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধায় সাঘাটা উপজেলার ইটাকুড়ি বাজার ৪নং কার্যালয় অফিস উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাঘাটা ইউনিয়ন সভাপতি মাজিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা আমীর আগামী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাও. ইব্রাহিম হোসাইন মন্ডল।

তিনি তার বক্তব্যে বলেন আমাদের টার্গেট আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং খুনীদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে। যদি দেশে দুর্নীতি বন্ধ হয়, তাহলেই এই দেশ সোনার দেশে পরিনত হবে।  আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে সবার আগে শ্রমিকের অধিকার বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

এছাড়াও প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান আকন্দ। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রাশেদুন্নবী রাশেদ, সাঘাটা উপজেলা কর্মপরিষদ সদস্য মাও. ওয়াহিদুজ্জামান ফারুকী, জেলা সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি মাওলানা শাফিউল ইসলাম, সাঘটা ইউনিয়ন সভাপতি মাও. আনিছুর রহমান, সেক্রেটারি মাও. মশিউর রহমান সরকারসহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি সহ সকলের উপস্থিততে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কার্যালয়ের শুভ্র উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!