1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধা-৩ আসনে বিএনপি নেতা রফিকের গণসংযোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) দিনব্যাপী তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ও ভাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। স্থানীয় হাট-বাজার, চা স্টল ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, শুভেচ্ছা আদান-প্রদান এবং দলীয় বার্তা পৌঁছে দেন তিনি।

গণসংযোগকালে রফিকুল ইসলাম রফিক বলেন, “তারেক রহমানের ৩১ দফা ঘোষণার মূল লক্ষ্য হলো একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রযাত্রায় বিএনপি জনগণের পাশে থাকবে।”

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূলের মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সমস্যা সমাধানে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

আলোচিত এ গণসংযোগকে ঘিরে ফরিদপুর ও ভাতগ্রাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন— “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রফিকুল ইসলাম রফিকের নেতৃত্ব তৃণমূলে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!