1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পলাশবাড়ীতে সাংবাদিকের বাবা প্রবীণ শিক্ষক শমসের আলীর ইন্তেকাল : বিভিন্ন মহলের গভীর শোক ও সমবেদনা

  • আপডেট হয়েছে : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহারুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শমসের আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের শ্রদ্ধাভাজন পরিচিতজন শমসের আলী মাস্টার বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন। পরবর্তীতে তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন। সময়ের ব্যবধানে তাঁর স্বাভাবিক শারীরিক অবস্থা ক্রমান্বয়ে গুরুতর অবনতি ঘটতে থাকে।

এরই একপর্যায় বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে-পুত্রবধূ, ২ মেয়ে-জামাতা, নাতি-নাতনি, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, পাড়াপ্রতিবেশি, আত্মীয়-স্বজন, সহকর্মী ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছেন, এদিন বাদ আছর তাঁর নিজগ্রামে নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ-সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!