1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পলাশবাড়ীতে ভিক্ষুক পূনর্বাসনের লক্ষ্যে অটোভ্যান ও মুদি দোকানের উপকরণ বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘আর নয় ভিক্ষাবৃত্তি-চাই আত্মমর্যাদাশীল জীবন’ এই শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচীর আওতায় অটোভ্যান ও মুদি দোকানের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অটোভ্যান ও মুদি দোকানের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান ও মহদীপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজাদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচীর আওতায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে উপজেলার ৪ জন ভিক্ষুককে অটোভ্যান এবং ২ জন ভিক্ষুককে মুদি দোকানের উপকরণ ক্রয়ের নিমিত্তে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। তারা হলেন উপজেলার বরিশার ইউপি’র সাবদিন ভগবর্তীপুর গ্রামের হামিদা বেগম, বেতকাপা ইউপি’র সাতারপাড়া গ্রামের লাল মিয়া, একই গ্রামের মমিনা বেগম, গোয়ালপাড়া গ্রামের রুলি বেগম, মনোহরপুর ইউপি’র নিমদাসেরভিটা গ্রামের মাহাবুর রহমান ও হরিণাথপুর ইউপি’র গ্রামের তালুকজামিরা গ্রামের শাহিনুর বেগম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!