1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধায় দু’দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‎গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে দু’দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। গাইবান্ধা ভেরামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটিসহ স্থানীয় যুবকদের উদ্যোগে এবং মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় নৌকাবাইচ দেখতে ঘাঘট নদী দু’পাড়ে হাজার-হাজার মানুষ উপচেপড়া ভীড় করে।

‎নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য মো. সৈয়দ আলী, নাট্যজন ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, আমিনুল ইসলাম লিটন, মো. এনামুল হক, হায়দার আলী, মো. সেলিম প্রামাণিক ও আব্দুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নেয়। বাইচপ্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য বিশেষ মেডিকেল সার্বনিক ফ্রি চিকিৎসা প্রদান করে।

‎প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শেষে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তুলে দেয়া হয়। এছাড়াও নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেয়া হয়।

‎উল্লেখ্য; ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই একই স্থানে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!