1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটিতে সাজাদুর রহমান সাজু পুনরায় সহকারী মহাসচিব নির্বাচিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ

জাতীয় পর্যায়ে আবারও গৌরবের পালক যুক্ত হলো গোবিন্দগঞ্জবাসীর কপালে। দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে গোবিন্দগঞ্জের কৃতিসন্তান, সাংবাদিক সাজাদুর রহমান সাজু পুনরায় সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাব হোসেন স্যারের সহধর্মিণী মোছাঃ আছিয়া আক্তার সভাপতি এবং মোহাম্মদ আলমগীর গণি মহাসচিব নির্বাচিত হন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২৫)সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

সাজাদুর রহমান সাজুর পুনর্নির্বাচন গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজের জন্য এক অনন্য গৌরবের বিষয়। আগামী দিনে তাঁর এই সাফল্য সাংবাদিক সমাজের অগ্রযাত্রায় আরও প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পলাশবাড়ী সাংবাদিক সমাজের পক্ষ থেকে নির্বাচিত সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!