1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর শহীদ মিনার মাঠে উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে, যেখানে শোষণ, বৈষম্য ও জুলুমের কোনো স্থান থাকবে না।”

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন,ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মজিদ আকন্দ,পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার,শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খাইরুল ইসলাম চান,আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার, যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ আকন্দ, পৌর জামায়াতের আমীর মাওঃইয়াহিয়া সরকার, গাইবান্ধা জেলা শিবির সভাপতি ইউসুফ আল কারজাভী ও পলাশবাড়ী পৌর শিবির সভাপতি আজহারুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!