1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী কাউন্সিলে অংশ নেয়। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!