1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী বাবু মিয়াকে (৩০) আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার রাজাবিরাট দশলাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী বাবু মিয়া একই উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের হারুনুর রশীদের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবা দর ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর একেএম জাবেদ হাসান জুয়েল-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী বাবু মিয়াকে আটক করে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৭শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দু’টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার ৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দু’টি স্মার্টফোন উদ্ধার করা হয়। অভিযান কালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আটক মাদক কারবারীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!