1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ন গাইবান্ধা জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। সেইসাথে এসময় বিএনপিতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন, বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পকেট কমিটি গঠনের অভিযোগ করেন তারা।

‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্মআহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’র ব্যানারে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, বর্তমান মৎস্য বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. হানিফ বেলাল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু, আমান উল্লাহ চৌধুরী সাজু ও সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর প্রায় ৯ বছর অতিবাহিত হলেও জেলা কমিটি পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

অন্যদিকে; সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর উপজেলা ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্যাগীদের বাদ দিয়ে ইচ্ছেমতো পছন্দের লোক যুক্ত করে পকেট কমিটি গঠন করা হচ্ছে। বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!