1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ উপলে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাওছার, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, প্রেস ক্লাব সাধারণন সম্পাদক মীর্জা শওকত জামান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আকরাম হোসেন রাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, জাতীয় সাংবাদিক সংস্থা সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধানসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। এসময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে এক ডোজ টিসিভি (টাইফয়েট কনজুগেট ভ্যাকসিন) টিকা পাবে। টিকা নিতে হলে জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, আগামী ৫ অক্টোবরের মধ্যে শিশুদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ। এ টিকাদান কর্মসূচিকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!