1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদরের ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) এক স্কুল শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসনিম আরা নাজ উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হন নাজ। এরপর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে আত্মীয়-স্বজনরা। পরে দুপুরের দিকে ঘাঘট নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!