1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধার খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় প্রস্তাবিত ‘গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট’ পূর্ব নির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খোলাহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা সদর যুবদল আহবায়ক ইউনুস আলী দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, গাইবান্ধা জেলা কৃষক দল যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি রুম্মান ফেরদৌস, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন,  খোলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, খোলাহাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. রাজু আহমেদ কিনু,  নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, ছাত্রশিবির খোলাহাটি ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, কাফি মন্ডল, আদিল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় এ ইনস্টিটিউট স্থাপন হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে। তাছাড়া টিটিসির পাশেই হওয়ায় শিক্ষার্থীরা টিটিসিতে সকল ট্রেডে প্রাক্টিক্যাল ট্রেনিং করার সুযোগ পাবেন। তাঁরা দাবী করে বলেন, পূর্ব নির্ধারিত স্থানেই দ্রুত ‘গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট’ স্থাপনের কার্যক্রম শুরু করতে হবে।

বক্তারা আরো বলেন, শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সময়ের দাবী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!