1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ফুলছড়ির বুড়াইল মডেল কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাস শুরু

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়।

কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার মূল লক্ষ্য হলো একজন মানুষকে সৎ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে তোলা। নিয়মিত পাঠদানের পাশাপাশি এ মূল্যবোধগুলোই শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে।’ তিনি আরো উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকেই বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম এ ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পদার্থ বিজ্ঞানের প্রভাষক আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় ওরিয়েন্টেশন কাসে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক জামিল হোসেন, প্রভাষক বায়হাতুল ইসলাম প্লাবন, প্রভাষক আবু সুফিয়ান ও গোলাম কিবরিয়া। এছাড়া শিক্ষার্থী আম্বিয়া খাতুন ও আছফিয়া আকতার তাদের অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা শিক্ষার্থীদের সময়নিষ্ঠা, অধ্যবসায় এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!