1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

‘মব সন্ত্রাস’ বন্ধ এবং আইনশৃঙ্খলার অবনতিসহ চার দাবীতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে ‘মব-সন্ত্রাস’ বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় দলটির জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড রেবর্তী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন ও রানু সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এক বছর আগে যে আকাঙ্খা নিয়ে এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল অন্তর্বতী সরকারের এক বছরের কর্মকান্ড সেই আকাঙ্খাা হতাশায় পরিণত করেছে। ২৭ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে, মব সন্ত্রাস চলেছে প্রতিনিয়ত, সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নেই, বিচার বহির্ভূত হত্যাকান্ড সংঘটিত হয়েছে একের পর এক, নিত্যপণ্যের দাম বেড়েছে, অসংখ্য মাজার ভেঙ্গেছে। এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মত জঘন্য ঘটনাও ঘটেছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। সব মিলিয়ে মানুষের স্বপ্ন লুট হয়েছে।

বক্তারা অবিলম্বে মব সন্ত্রাস বন্ধ করে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান এবং দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!