1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো. মশিউর রহমান-এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস ও  জেলা সহকারি শিক্ষা অফিসার খান মো, সাইফুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (রংপুর) প্রভাষক (শিক্ষা) এসএম আব্রাহাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান, সুন্দরগঞ্জ থানা আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, পৌর আমীর মুহা. একরামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা একাডেমি সুপারভাইজার বেলাল হোসেন, প্রধান শিক্ষক আহসান হাবিব খোকন, বাংলাদেশ শিক্ষক পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম ও কৃতি শিক্ষার্থী আরিফুল ইসলাম সোহাগ প্রমূখ।

আলোচনা শেষে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৭৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেয়া হয়।

উল্লেখ্য; ‘শিক্ষার সার্বিক মান ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা’ এ আকাঙ্খা নিয়ে আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। সেই থেকে এসব কাজটি করে আসছেন এ ফাউন্ডেশন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী মোরছালিন সুলতানা ও সিদরাতুল মুনতাহা সেঁজুতি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!