1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

ভূমিদস্যু মতিউর রহমানকে গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানাকে দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীী সকল শ্রেণীপেশার নারী-পুরুষ অংশ নেয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ী বর্মতট গ্রামে দু’ঘন্টাব্যাপী

এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা মতিউর রহমান রানার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী রফিকুল মুন্সি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মতিউর রহমান রানা আমার নামে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানী করেন। পরে সেই মামলায় তিনি বেকসুর খালাস পান।

অপর এক ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, আওয়ামী লীগের প্রভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে তার ৮৪ শতক জমি মতিউর রহমান রানা দখল করেন। সেই সময় থানাসহ আদালতে মামলা করতে চাইলেও মামলা করতে পারিনি। এখনও সেটির সুরহা হয়নি।

বিএনপি নেতা আইনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মতিউর রহমান রানার ইশারায় এই এলাকায় বিচার শালিশ থেকে শুরু করে দাঙ্গা, হাঙ্গামা, জমি দখল, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম সংঘটিত হয়েছে। এসব করে রানা আজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকায় ফাট কেনা ছাড়াও নামে বেনামে কিনেছেন জমি, প্লটসহ ব্যাংকে রেখেছেন বিপুল পরিমাণ টাকা।

বক্তরা বলেন, এতো অন্যায়-অত্যাচার সহ্য করেছে এই এলাকার মানুষ। রানার বিচার দাবীতে আজ ফুঁসে উঠেছে গ্রামবাসী।

উল্লেখ্য; আওয়ামী লীগ নেতা মতিউর রহমান রানার বিরুদ্ধে সদর থানায় কয়েকটি মামলা থাকার পরেও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না পুলিশ। এ বিক্ষোভ ও মানববন্ধন থেকে রানাকে দ্রুত গ্রেফতারের দাবী জানান ভুক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!