1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাঘাটা খাদ্যবান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের সমন্বয়ে খাদ্যবান্ধব ডিলার এসোসিয়েশন গঠন এবং ত্রি-বার্ষিক সম্মেলনে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর যোগীপাড়া মোড়ে অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের জন্য খাদ্যবান্ধব ডিলার শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ওমর আলী, শামীম মন্ডল, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, শহিদুল ইসলাম চুন্নু ও রঞ্জু মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য খাদ্যবান্ধব ডিলার শওকত মির্জা রোস্তমকে সভাপতি, শামীম মন্ডলকে সাধারণ সম্পাদক, আশরাফি আক্তারকে সাংগঠনিক সম্পাদক ও শাপলা বেগমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন ওমর আলী, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, রঞ্জু মিয়া ও রফিকুদ্দৌলা। কমিটির সদস্য হলেন, মাহফুজা বেগম, শরিফুল আরিফিন, সহিদুল ইসলাম, আতাউর রহমান, শাহিন আলম, আমিনুল ইসলাম, আহসানুল হাফিজ,  শাহানা বেগম, একরামুল হোসেন, আলী হোসেন ও ইতি বেগম।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!