1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশ নেয়। প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা জানান, সরকার চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য অবহেলিত এই অঞ্চলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করেছে। কিন্তু একটি কুচক্রী মহল সেটা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আরো জানান, এ বিষয়ে যদি কোন প্রকার ষড়যন্ত্র চলে তাহলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!