1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান এঁর ইন্তেকাল : বিভিন্ন মহলের গভীর শোক

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের খামার বালুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থা গুরুতর হলে তিনি সোমবার রাতে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পলাশবাড়ী উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নেতৃত্বে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে জাতীয় পতাকায় আচ্ছাদিত বিদেহী কফিনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক রাষ্ট্র্রীয় মর্যাদায় আনুষ্ঠানিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার প্রদানের মধ্যদিয়ে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল-ইয়াসা রহমান তাপাদার ও থানা পুলিশ অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ছাড়াও অন্যান্য পুলিশ সদস্য, বীর সহযোদ্ধা, স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রশাসক উপজেলা

নির্বাহী অফিসার নাজমুল আলম ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!