1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরগামী সার্ভিস লেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কালিতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কালিতলা এলাকায় রংপুরগামী সার্ভিস লেনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ক্ষত-বিক্ষত হওয়ায় নিহত যুবকের নাম পরিচয় পাওয়া না গেলেও তাঁর বয়স আনুমানিক ২৫ বছর এবং মুসলিম বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোন কারণে মৃত্যু, তা এখনো স্পষ্ট নয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে দিকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!