1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

সৌদির সঙ্গে সরাসরি হজ-ফ্লাইট চালু করতে চায় ইসরাইল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ-ফ্লাইট চালু করতে চায় ইসরাইল। রিয়াদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে ইসরাইল থেকে হজযাত্রী পাঠাতে সরাসরি ফ্লাইট পরিচালনার আশা করছে তেল আবিব।

ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে ইসরাইলের যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা এ কথা বলেন।

তিনি বলেন, তেল আবিব আশা করছে আসন্ন হজের সময় ইসরাইলে বসবাসকারী মুসলমানেরা তেল আবিবের বেনগুইরোন বিমানবন্দর থেকে সরাসির সৌদি আরবে যেতে পারবেন।

ইসরাইলের এ মন্ত্রী বলেন, ‘বাস্তবতা বদলে গেছে। এটাই হচ্ছে এ অনুরোধ জানানোর শ্রেষ্ঠ সময় এবং আমি বিষয়টি নিয়ে কঠোর পরিশ্রম করছি।’

কারা বলেন, হজ পরিকল্পনা নিয়ে তিনি সৌদি আরব, জর্দান ও অন্য কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছেন এবং এসব দেশ তা করতেও প্রস্তুত রয়েছে। তবু বিষয়টি বেশ সংবেদনশীল এবং ইস্যুটি নিয়ে এখানো আলোচনা করতে হবে।

তিনি আরো বলেন, সবচেয়ে ভালো হয় তেল আবিব থেকে সরাসরি মক্কায় বিমানের ফ্লাইট পরিচালনা করা তবে জর্দান কিংবা অন্য কোনো দেশেও ট্রানজিট নেয়া যেতে পারে।

বিমানের সরাসরি ফ্লাইটের পাশাপাশি সৌদি আরব থেকে ইসরাইলের মুসলমানদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করা নিয়েও আলোচনা চলছে বলে আইয়ুব কারা জানান।

বর্তমানে ইসরাইলের মুসলমানরা হজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জর্দান থেকে সংগ্রহ করে থাকেন।

প্রতি বছর ইসরাইল থেকে প্রায় ৬,০০০ মুসলমান হজে যান এবং তারা জর্দান নদীর তীর হয়ে প্রায় এক হাজার মাইল মরুপথ পাড়ি দিয়ে যাওয়া-আসা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!