1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গোবিন্দগঞ্জ সমিতি’ সভাপতি ইয়ামিন আলী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে অধ্যয়নরত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘গোবিন্দগঞ্জ সমিতি’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক একেএম ইয়ামিন আলী আকন্দকে সভাপতি এবং ২০২০-২১ সেশনের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী এস.এম সাজ্জাদ হোসাইন তুষারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে আয়োজিত সভায় ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ.এইচ.এম তাহমিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আল আমীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন সরকার, শাকিল ইসলাম আকাশ, মাহাবুর প্রধান ও রেজওয়ান হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাসনিয়া আক্তার হীরা, মোস্তাফিজার রহমান, আফিফা সুলতানা ও নুরজাহান রক্সি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, তামান্না হাসান মিলা, মো. হাসানুর আল হাসান ও নাঈম হাসান, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন শাফি, দপ্তর সম্পাদক রিহাব মুনতাসির, তথ্য ও প্রচার সম্পাদক তন্ময় সাহা, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক সাহানাজ সরকার, উম্মে শাহরিয়া তমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনার সরকার, রাহি সরকার, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক নাফিম প্রধান, শহিদুল ইসলাম, শতাব্দী চাকি, মারুফা আক্তার মনিরা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সাঈদ সজীব, শাহরিয়ার তানিম এবং কার্যনির্বাহী সদস্য তাসকিন জাহান বৃষ্টি, মোছা. রুপা খাতুন, মো. শাওন প্রধান, মো. তুহিন প্রধান ও মো. শরিফ হাসান সাহিব। এছাড়া প্রধান উপদেষ্টাসহ ১১জন কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!