1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

প্লাস্টিক-পলিথিন বর্জন করে গাইবান্ধায় পরিবেশ রক্ষার আহ্বান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) এবং পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক গাইবান্ধায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে প্লাস্টিক-পলিথিন বর্জন করে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

এসকেএস ফাউন্ডেশন ও বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবারো পৌরপার্কে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্লাস্টিক-পলিথিন বর্জন করে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, সংস্থাটির রাইজিং ফর রাইটস প্রজেক্টের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম, কমিউনিকেশন অফিসার প্রদীপ রায়, বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ ও নির্বাহী সদস্য জেরিন আক্তার প্রমুখ। এছাড়াও এসকেএস ও বিওয়াইও ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের কারণে পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। এর ফলে কৃষিজমির উর্বরতা হারাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, নদী-খাল ভরাট হয়ে যাচ্ছে; এমনকি প্রাণীকূলের মৃত্যু পর্যন্ত ঘটছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে-মাটি, পানি ও খাদ্যশৃঙ্খলে ঢুকে পড়ছে এই প্লাস্টিকের ক্ষুদ্র্র কণা, যা দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।

প্লাস্টিক-পলিথিনের বিকল্পের কথা জানিয়ে বক্তারা আরো বলেন, প্লাস্টিকের বিকল্প আমাদের হাতের কাছেই আছে। কাপড় ও পাটের তৈরি ব্যাগ, মাটির পাত্র, ধাতব বা কাচের জিনিসপত্র ব্যবহার করলে প্লাস্টিক-পলিথিন দূষণ অনেকাংশে কমানো সম্ভব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!