1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

কাশ্মীর সঙ্কট সমাধানে চীনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত কাশ্মীর সঙ্কট সমাধানে চীনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কাশ্মীর সঙ্কট নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যকার  দ্বিপক্ষীয় ইস্যু এবং এ সঙ্কট সমাধানে ভারত পাকিস্তান ছাড়া অন্য কোন দেশ বা চীনের সাথে আলোচনা করতে রাজি নয়’।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকেই কাশ্মীর ইস্যুটি নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে একাধিকবার সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল প্রতিবেশী দুই দেশ। পাকিস্তান বরাবরই জাতিসংঘের মধ্যস্থতায় এই সঙ্কটের সমাধানে আগ্রহী। তবে ভারত কাশ্মীর ইস্যুটি নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে কোন রকম আলোচনার যেতে চায় না। এমনকি জাতিসংঘের মধ্যস্থতাও মানবে না ভারত।

চীন বলেছে, ‘আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই। বিশেষ করে বিতর্কিত কাশ্মীর উপত্যকা নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যকার চলমান বিরোধ মিটিয়ে এ অঞ্চলেন শান্তি ও স্থিতিশীলতা আনতে চাই।’

তবে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র চীনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

গোপাল ব্যাগ্লে বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচন করতে প্রস্তুত, কিন্তু তৃতীয় পক্ষের সাথে কোনো মধ্যস্থতার আলোচনা করবো না’।

‘আমাদের অবস্থান স্পষ্ট। আপনারা জানেন একটি দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসকে মদত দিচ্ছে যা এ অঞ্চল এবং সারাবিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি’।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারত এবং পাকিস্তান গুরুত্বপূর্ণ দক্ষিণ এশীয় দেশ কিন্তু বর্তমান কাশ্মীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় চিন্তিত’।

চীন এমন সময়ে মন্তব্যটি করেছে যখন চীন ভারতের সিকিম রাজ্যের কাছাকাছি ডোকলাম এলাকায় একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে কিন্তু ভারত এর তীব্র বিরোধিতা করছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর হতে বলা হয়েছে, পাকিস্তান সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধান করতে চায়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, ‘জাতিসংঘের প্রধান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, চীনা নেতৃবৃন্দ এবং অন্যান্যরা কাশ্মীরের সমস্যা সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছেন।’

কাশ্মীর একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চল যা ভারত ও পাকিস্তান কর্তৃক শাসিত হয় এবং উভয় দেশই সম্পূর্ণ কাশ্মীরকে নিজেদের দাবি করে।

ভারত সম্পূর্ণ জম্মু ও কাশ্মীর উপত্যকাকে তাদের বলে দাবি করে। ২০১০ সালের হিসাব অনুযায়ী, জম্মুর বেশিরভাগ অংশ, কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং সিয়াচেন হিমবাহ নিয়ে প্রায় ৪৩% অঞ্চল ভারত শাসন করছে। পাকিস্তান এই দাবির বিরোধিতা করে, তারা প্রায় কাশ্মীরের ৩৭% নিয়ন্ত্রণ করে যার মধ্যে আছে আজাদ কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্থানের উত্তরাঞ্চল।

কাশ্মীরের জনগণ পাকিস্তানে যোগ দেয়ার জন্য জন্য ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করছে। আর এ লড়াইয়ে ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরে প্রায় ৭০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

আনাদোলু নিউজ এজেন্সি অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!