1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য ও সফলতার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সফিয়াজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবার রহমান, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল প্রমূখ।

শেষে শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসুচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

প্রধান অতিথি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গত দেড়যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। তিনি আরও বলেন গত ৫ আগস্টের আগে যারা নিস্ক্রিয় ছিলেন, লুকিয়ে ছিলেন তারা এখন সরব হয়েছেন। গত ১৫ বছর কিন্তু তারা আওয়ামীলীগ ও ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিলেন। এখন তারা পতিত ফ্যাসিস্টের এজেন্টা বাস্তবায়ন করতে বিএনপির মধ্যে ফিরে এসে বির্শৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছে। এ ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ বলেন, “অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা কোনভাবেই সফল হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!