1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সভা ও কর্মী সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার বরিশাল ইউনিয়ন জামায়াতে ইসলামরি আয়োজনে সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর শামীম আহম্মেদ প্রধানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার এবং পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি অবসরপ্রাপ্ত সৈনিক রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপজেলা ওলামা মাশায়েখ সহ-সভাপতি মাও. আব্দুল বাসেদ বাবুল ও ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম রায়হান, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডাঃ হামিদুর ইসলাম, ইউনিয়ন ওলামা মাশায়েখ সভাপতি হাফেজ সবুজ সরকার এবং ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর সরকার উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও নেতা-কর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!