1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

টেকসই দুগ্ধ শিল্পের বিস্তারে গাইবান্ধায় ‘স্মার্ট’ উপ-প্রকল্পের অবহিতকরণ সভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ স্থানীয় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারীদের অবস্থার উন্নয়নে গাইবান্ধায় শুরু হলো ‘প্রোমোটিং রেসিলিয়েন্ট গ্রীন গ্রোথ ইন দি ডেইরী সাব-সেক্টরে থ্রু এনসারিং রিসোর্সে-এফিমিয়েন্ট কিনার প্রোডাকশন (রেসিপি) শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রম। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং পারী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে অবস্থিত এসকেএস ইন রিসোর্টের বালাশি মিলনায়তনে প্রকল্প অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রকল্প ব্যবস্থাপক উজ্জল কুমার কর্মকার জানান, সাশ্রয়ী উপায়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে টেকসই দুগ্ধ শিল্প প্রসারের ল্েযই এই প্রকল্প কাজ করবে। প্রকল্পটি গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকারী এক হাজার উদ্যোক্তাকে পরিচ্ছন্ন পরিবেশে সাশ্রয়ী উপায়ে উৎপাদনে সহায়তা করবে। ‘টেকসইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)’ প্রকল্পের আওতায় পাঁচ বছর মেয়াদি উপ-প্রকল্পটিতে থাকছে দুগ্ধ খামারের বর্জ্য ব্যবস্থাপনা, গোবর থেকে কম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদন এবং দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তি সহায়তা।
সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে উদ্যোক্তারা আশা করেন, প্রকল্পটি তাদের দৈনন্দিন খামার ব্যয় কমাতে এবং উৎপাদিত দুধের মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উদ্যোক্তা তাপস সরকার বলেন, ‘নতুন প্রযুক্তি ব্যবহার করলে আমরা কম খরচে বেশি দুধ উৎপাদন করতে পারব এবং বাজারে ভালো দাম পাব।’
এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক (মাইক্রোফিন্যান্স) ইমরান কবির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়াসহ অন্যান্যরা। এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, দুগ্ধ পণ্য উৎপাদক, প্রক্রিয়াজাতকারী এবং উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এ অবহিতকরণ সভায় অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিতে দুগ্ধ খাত একটি সম্ভাবনাময় উপখাত। কিন্তু উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির অভাব, খামার ব্যবস্থাপনায় দুর্বলতা এবং বাজারজাতকরণ সমস্যার কারণে খাতটি প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছে না। ‘স্মার্ট’ উপ-প্রকল্প এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!