1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশে

  • আপডেট হয়েছে : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী কর্মী এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার ছোট শিমুলতলা পান বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে হিন্দু-মুসলিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম ইলিয়াসের সভাপতিত্বে এবং শাকিল আহম্মেদ-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) নির্বাচনী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চাঁন।

অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক অধ্যাপক ইকরামুল হক সরদার, পৌর জামায়াতে আমীর মাও. মোহাম্মদ ইয়াহিয়া, সেক্রেটারি আইনুল হক প্রধান, প্রচার সম্পাদক আব্দুল মাতিন কবীর, পৌর যুব জামায়াত সভাপতি ওয়াহিদুজ্জামান, হোসেনপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাও. রবিউল ইসলাম বিদ্যুৎ ও পৌর জামায়াত ৭নং ওয়ার্ড সভাপতি বাবর আলী প্রমুখ।

সমাবেশে হোসেনপুর ইউনিয়নের হিন্দু নেতা হেমন্ত চন্দ্র বর্মন ওরফে কালিয়া সাধু  ছাড়াও হিজলগাড়ী গ্রামের নবারুন কুমার-এর নেতৃত্বে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী সমাবেশে যোগ দেয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এলাকার উন্নয়ন, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাবো। জামায়াত সর্বদা জনগণের পাশে থেকেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাবে।

তিনি আরো বলেন, আমরা কারো বিরুদ্ধে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি।   জনগণকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!