1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গাইবান্ধায় সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধা পৌরসভার এক ব্যতিক্রমী উদ্যোগ গাছের চারা বিতরণ।

রোববার (৩১ আগস্ট) পৌরসভার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ডাস্টবিন বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা পৌর এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।

গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাস্টবিন বিতরণ ও ফলজ চারা রোপণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম সারুয়ার আলম সরকার ও মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা বেগম। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, সহকারী কর আদায়কারী জাহাঙ্গীর আলম, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর যুধিষ্ঠীর চন্দ্র সরকারসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি এবং পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে স্বাগত বক্তব্যে পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই শিশুরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার গুরুত্ব অনুধাবন করতে পারে এবং তা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে, তবেই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব হবে। আজ ডাস্টবিন বিতরণের মাধ্যমে আমরা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা দেয়ার পাশাপাশি ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি। গাইবান্ধা পৌরসভা শিশু কিশোরদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দেয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ভালো অভ্যাস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। শুধু তাই নয়, বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে তাদেরকে পরিবেশবান্ধব ও বৃক্ষপ্রেমী হিসাবে গড়ে তোলারও চেষ্টা করছে।”

তিনি আরো বলেন “এই উদ্যোগ শুধুমাত্র একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা গাইবান্ধা পৌরসভাকে আরা সবুজ ও পরিচ্ছন্ন করে তুলবে।”

প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, “পরিবেশ সুরক্ষা কেবল সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। বিশেষ করে, আমাদের শিশুদের মধ্যে এই সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ডাস্টবিন বিতরণ ও ফলজ চারা প্রদান অনুষ্ঠানটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিশুরা শুধু নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণই নয়, বরং নিজেদের ঘর এবং চারপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবে। একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। এই ফলজ চারাগুলো বড় হয়ে ফল দেবে, ছায়া দেবে এবং পরিবেশকে অক্সিজেনে ভরিয়ে তুলবে। আমি আশা করি, এই উদ্যোগের ফলে শিশুরা পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা পালন করবে এবং একটি স্বাস্থ্যকর ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সহায়ক হবে।”

তিনি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিশুদের ভালো অভ্যাসগুলো যেন বাড়িতেও অনুশীলন করে, যাতে এই শিক্ষা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। পৌরসভার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য; পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌরসভা এলাকার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁচনশীল ও অপচনশীল লেখা সম্বলিত ৪টি করে ডাস্টবিন প্রদান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পৌরসভা কর্তৃপক্ষ প্রতিটি স্কুলে ফলজ গাছ সরবরাহ করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!