1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাহেনুল ইসলাম ও প্রিজাইডিং অফিসার মামুন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৩৮ জন ভোটারের মধ্যে ২৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে সভাপতি পদে সাইদুর রহমান (চেয়ার) প্রতীকে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সানু শেখ চাকা প্রতীকে প্রাপ্ত ভোট ৫২। এ পদে বাতিল ভোট সংখ্যা ২০।

সাধারণ সম্পাদক পদে সুকুমার মহন্ত (ফুটবল) প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাহান (খেজুর গাছ) প্রতীকে প্রাপ্ত ভোট ৪৬, সজল বিশ্বাস (হাঁস) প্রতীকে প্রাপ্ত ভোট ১৯, মোহাম্মদ ইসলাম (কাপরিচ) প্রতীকে প্রাপ্ত ভোট ১৬ এবং রফিকুল ইসলাম (মোটর সাইকেল) প্রতীকে প্রাপ্ত ভোট ১৩।

সাংগঠনিক সম্পাদক হায়দার আলী (হরিণ) প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুজন বিশ্বাস (বাঘ) প্রতীকে ৪৯ ও আজাদুল (হাতি) প্রতীকে ৪৪ ভোট পেয়েছে।

দপ্তর সম্পাদক পদে রফিকুল ইসলাম (টেলিভিশন) প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল ইসলাম (কলস) প্রতীকে প্রাপ্ত ভোট ১০৪।

কার্যকরী সদস্য পদে দুদু মিয়া (চশমা) প্রতীকে ১০১ এবং সষ্ঠী চন্দ্র বিশ্বাস বিশু (মই) প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজার রহমান (আম) প্রতীকে ৫৯, হামিদুল ইসলাম (ডাব) প্রতীকে ৬২, বুদু মিয়া (হাতপাখা) প্রতীকে ৩২ এবং মিনাজুল (তরোবারি) প্রতীকে প্রাপ্ত ভোট ২৪।

সহ-সভাপতি পদে নারায়ণ চন্দ্র রাজভর (মোরগ), সহ-সাধারণ সম্পাদক পদে সুকুমার চন্দ্র বিশ্বাস (আনারস), কোষাধ্যক্ষ পদে মামুন সরকার (দেয়াল ঘড়ি) এবং প্রচার সম্পাদক পদে ময়নুল ইসলাম (মাইক) প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!