শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

অবশেষে জানা গেল পরীমণির প্রেমিকের পরিচয়

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক:

বর্তমান বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। নতুন নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হালের এই নায়িকা। কিছুটা রাখঢাক করে পরীমণি নিজের আপন মানুষটিকে নিয়ে কথাবার্তা বলেছেন এতোদিন। এই মানুষটি সম্পর্কে জানতে ভক্তদের ছিল অধীর আগ্রহ। তবে সব কিছুর অবসান ঘটিয়ে পরীর প্রেমিক নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

মানুষটি কে?

পরীমণি প্রেমিকের নাম তামিম হাসান, তিনি সাংবাদিকতা করেন। দীর্ঘ সময় বিনোদন সাংবাদিকতার পাশাপাশি এফএম রেডিও ‘রেডিও আমার’ এর জনপ্রিয় অনুষ্ঠান লাভগুরুর উপস্থাপনা করতে গিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন লাভগুরু হিসেবে।

তামিম তার ফেসবুকে রিলেশনশীপ স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। পরীমণির সঙ্গে তার দেয়া রিলেশনশীপ স্ট্যাটাসই তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে পরিস্কার করেছে। অবশ্য পরীমণি সম্পর্কের স্ট্যাটাসটি শেয়ার না দিলেও বুধবার তার দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস অনুসন্ধান করেই স্পষ্ট হয় প্রতিবেদকের কাছে।

পরীমণির গতকালের স্ট্যাটাস ছিলো তামিমের জন্মদিন নিয়ে। উল্লেখ্য তামিম হাসানের জন্মদিন ছিল গতকাল ১২ জুলাই। নাম গোপন করে পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, ‘আজ বৃস্টি রাতের এক বছর। শুভ জন্মদিন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft