1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধায় আঞ্জুমান মুফিদুল ইসলামের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় আঞ্জুমান মুফিদুল ইসলামের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ডিবি রোডে সংগঠনটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল চন্দ্র দাস, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান।

এরআগে, আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর জেলা সভাপতি আব্দুল লতিফ হক্কানীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এএসএম হুমায়ুন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহীদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহীদ খোকন ও উপ-পরিচালক শাহজাহান খন্দকার প্রমুখ। এছাড়াও সংগঠনটির জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এতে অংশ নেয়।

সাধারণ সভায় গেল অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল অর্থবছরে সংগঠনটির প থেকে ১৩টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। সেইসঙ্গে ২টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ৪২৮ জন রোগী ও লাশ পরিবহন করা হয়েছে। এছাড়াও চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজ বাস্তবায়নের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!