1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর লক্ষ্যে ইমামদের সাথে মতবিনিময়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর লক্ষ্যে পৌর এলাকার ইমামদের সাথে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী পৌরসভার আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পৌরসভা সহায়তা কমিটির সদস্য মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

এসময় অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার কর্মকর্তাবৃন্দ ছাড়াও পৌর এলাকার জামে মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার জানান, পৌরসভা সহায়তা কমিটির সদস্যবৃন্দ আগামী শুক্রবার হতে পৌর এলাকার মজসিদে-মসজিদে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নানা দিক-নির্দেশনামূলক আলোচনা করা হবে। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অব্যাহত থাকবে।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো মধ্যে হচ্ছে জানুয়ারি হতে ডিসেম্বর, মশক নিধন বছরভর; তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন; ডেঙ্গু নিধনে সোচ্চার, রাখবো নিজের আঙ্গিনা পরিস্কার; পরিচ্ছন্ন পরিবেশে ডেঙ্গুমুক্ত জীবনের শর্ত; আসুন সকলে মিলে করি প্রতিরোধ ডেঙ্গু, প্রতিরোধে রাখব পরিচ্ছন্নতা;  সকলে মিলে হয়েছি এক, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!