1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ীতে তিনদিনব্যাপী স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স-এর উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

খবরবড়ি ডেস্কঃ বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে স্থানীয় পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা মাধ্যমিক অফিসার এবিএম নকিবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকার, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার ও স্কাউট প্রশিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় স্কাউটস্ উপজেলা শাখা নির্বাহী কমিটির সম্পাদক তাহমিনা খাতুন, কমিশনার এমএ রব মিয়া, সহকারি কমিশনার আজাদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, স্কাউটস্ লিডার রফিকুল ইসলাম রাজু ও স্কাউটার শহীদ সোহরাওয়ার্দী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২৪-২৬ আগস্ট স্কাউট পারদর্শিতা কোর্সে ইউনিক স্কাউট লিডার ১০ জন এবং স্কাউট শিক্ষার্থী ৫০ জন  অংশ নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!