1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতের ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী পৌর শাখার আয়োজনে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বাদজুম্মা পলাশবাড়ী মডেল মসজিদের হলরুমে পৌর জামায়াতের ইসলামীর সভাপতি মাও. মো. ইয়াহিয়া’র সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের ইসলামীর সহ সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান সরকার ও উপজেলা আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও. একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল আলম চাঁন এবং সাবেক পৌর সেক্রেটালী তাজুল ইসলাম মিলন ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জামায়াত ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে একটি মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি আইনুল হক।

সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি পাড়া-মহল্লায় দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি ও কাজ করার আহবান জানানো হয়। প্রত্যেকটি এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি-দূর্নীতি রোধ, দখলদারী প্রতিরোধ  করার জন্য পাড়ায়-পাড়ায় স্বেচ্ছাসেবক কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!