1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সুন্দরগঞ্জে ‘মওলানা ভাসানী সেতু’র ল্যাম্প পোস্টের তার চুরি : সেতু আলোহীন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের দ্বিতীয় রাতেই পড়েছে চরম নিরাপত্তাহীনতায়। দুর্বৃত্তরা সেতুর ল্যাম্প পোস্টের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়। এতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী। এরআগে বৃহস্পতিবার রাতেই সেতুটি অন্ধকারে ডুবে যায়। স্থানীয় ও যাত্রীরা লাইট বন্ধ থাকা অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়ে তার কেটে নেওয়া ল্যাম্প পোস্টগুলোর ছবিও।

পথচারী, যানচালক ও দর্শনার্থীরা জানান, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করতে হচ্ছে অন্ধকারে। এতে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি সবসময় রয়ে যাচ্ছে। তাদের দাবি, দ্রুত ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো ফিরিয়ে আনা হোক এবং ভবিষ্যতে এমন চুরি বা নাশকতা ঠেকাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হোক।

তাদের মতে, মওলানা ভাসানী সেতু এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। তাই এখানে আগত দর্শনার্থীরা যেন নিরাপত্তার মধ্যে ঘুরে বেড়াতে পারেন এবং পথচারীরা রাতেও সাচ্ছন্দ্যে পারাপার হতে পারেন—এটা নিশ্চিত করা জরুরি। অন্যথায় সেতু নির্মাণের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, উদ্বোধনের পরদিন রাতেই দুর্বৃত্তরা ল্যাম্প পোস্টের বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে। ফলে সেতুর আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আমরা দুষ্কৃতিকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। একই সাথে দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, চুরি সংক্রান্ত অভিযোগ পেলে গুরুত্বের সাথে তদন্ত করা হবে। ইতিমধ্যে সেতু এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যেই সেটি অনুমোদন হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুরে উত্তরাঞ্চলের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন অন্তর্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। দর্শনার্থীদের প্রত্যাশা, সেতু যেন নিরাপদ ও আলোকোজ্জ্বল পরিবেশে উপভোগ করা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!