1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবীতে গাইবান্ধায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ে এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবীতে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গাইবান্ধা শহরের ডিবি রোড পাবলিক লাইব্রেরীর সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার গাইবান্ধা জেলা শাখা আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গাইবান্ধা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস.এম আবু সাঈদ, সিনিয়র শিক্ষক এ.এইচ.এম শামসুদ্দিন মন্ডল, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রউফ মিয়া, সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান ও সহকারি শিক্ষক মো. সাফায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন চারস্তরীয় একাডেমিক পদসোপান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন করার দাবী জানান। তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জন্য একটি আলাদা দপ্তরের প্রয়োজন। একই পদে ৩০-৩২ বছর পর্যন্ত চাকুরী করে অবসর গ্রহণ করতে হয়। তবুও তাদের কোন পদ উন্নতি করা হয় না। ফলে তারা ঠিকমত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা আরও বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হচ্ছে এবং অদৃশ্য কোন কারণে তারা এখনও ১০ম গ্রেডেই পড়ে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!